নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | ০ বার পঠিত | পড়ুন মিনিটে
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর সিভিল ইঞ্জিনিয়ারিং (পুরকৌশল) বিভাগে ফল সেমিস্টার-২০২৬ এর নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগাম সম্প্রতি হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রকৌশলী অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক ও রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী।
অনুষ্ঠানে আরসিই ৩৬ ব্যাচের নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক পরিবেশ, নিয়মকানুন ও সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করা হয়।
প্রধান অতিথি উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, বিশেষ অতিথি প্রকৌশলী অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক ও রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা ও পরামর্শমূলক বক্তব্য দেন। তারা বলেন, শিক্ষার কোনও বিকল্প নেই।