Advertise with us

অভিনেতার সঙ্গে চুলোচুলি, হাতাহাতির বিস্মৃতিতে ভাসলেন নোরা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ১২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অভিনেতার সঙ্গে চুলোচুলি, হাতাহাতির বিস্মৃতিতে ভাসলেন নোরা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিতে এসে ফিরে যান তার পুরনো বিস্মৃতিতে। সহঅভিনেতার সঙ্গে চুলোচুলি, হাতাহাতির বিস্মৃতিতে হঠাৎই নিজেকে হারিয়ে ফেলেন তিনি।

নোরা অভিনীত ‘অ্যান অ্যাকশন হিরো’ সিনেমা মুক্তি পায় গত বছরের ২ ডিসেম্বর। সে ছবিতে স্বল্পসময়ের একটি চরিত্রে অভিনয় করেন নোরা। এ সিনেমা মুক্তির ৩ মাস পূর্ণ হওয়ায় এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নোরা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের বরাতে জানা যায়, ওই অনুষ্ঠানে কথা বলার এক পর্যায় পুরনো স্মৃতিতে ফিরে যান তিনি। জানান, জীবনে সফল অভিনেত্রী হয়ে ওঠার জার্নি মোটেও সহজ ছিল না তার।

এ সময় নোরা ‘রোর: দ্য টাইগ্রেস অফ সুন্দরবন’ তার প্রথম সিনেমার কথা মনে করেন। প্রথম সে ছবিতেই সহকর্মীর সঙ্গে হাতাহাতি এমনকি শেষ পর্যন্ত চুলাচুলির মতো বিব্রত পরিস্থিতিরি সম্মুখীন হন তিনি।

তবে সে ঘটনা এখন অতীত ভুলে এখন অনেকটা সামনে এগিয়ে গেছেন বলি নায়িকা নোরা। বর্তমানে ইন্ডাস্ট্রিতে এখন বেশ শক্ত অবস্থানে আছেন এ অভিনেত্রী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া