নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | ৬৮ বার পঠিত | পড়ুন মিনিটে
ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করার কীর্তি আছে অনেক ব্যাটারের। কিন্ত দেড় শ রানের ইনিংস নেই কারোরই। আজ সেটি করে দেখালেন দক্ষিণ আফ্রিকার অভিষিক্ত ওপেনার ম্যাথিউ ব্রিটজকে।
ওয়ানডে অভিষেকেই সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার ২৬ বছর বয়সী ব্যাটার ব্রিটজকে।
ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে ১৪৮ বলে খেলেছেন ১৫০ রানের ইনিংস।
ওয়ানডে অভিষেকে এতদিন সর্বোচ্চ রানের ইনিংস ছিল ১৪৮ রানের। ৪৭ বছর আগে নিজের অভিষেক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ডেজমন্ড হেইন্স অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রেকর্ড করেছিলেন। ওয়ানডে অভিষেকে এতদিন পর্যন্ত সেটিই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
৪৭ বছর পর আজ সেই রেকর্ড ছাড়িয়ে যান প্রোটিয়া ব্যাটার।
ম্যাথিউ ব্রিটজকে ও হেইন্সের পর অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড আছে আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ (১২৭ রান – প্রতিপক্ষ আয়ারল্যান্ড), দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রাম ( ১২৪ রান – প্রতিপক্ষ জিম্বাবুয়ে ) ও হংকংয়ের মার্ক চ্যাপম্যানের (১২৪ রান – প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত)।
ব্রিটজকে ওপেনিংয়ে নেমে প্রথম ৬৮ বলে করেছেন ফিফটি। ১০০ তে পৌঁছুতে খেলেছেন ১২৮ বল।