Advertise with us

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন আজ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুই দিনের সফরে আজ সোমবার সকালে ঢাকায় আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য ও উপাসনামন্ত্রী সান্তিয়াগো কাফিয়ারো।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

দ্বিপক্ষীয় বৈঠক শেষে মোমেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে একটি নৈশভোজের আয়োজন করবেন।

ঢাকায় আর্জেন্টিনার মিশন পুনরায় খোলার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াও বাণিজ্য ও বিনিয়োগ ইস্যু নিয়ে আলোচনা করবেন কাফিয়ারো।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া