Advertise with us

আলিয়ার মন ভালো নেই

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আলিয়ার মন ভালো নেই

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। ঝকঝকে রোদ এসে পড়েছে তার বিছানায়। পাশে তার প্রিয় বিড়াল এডওয়ার্ড। অথচ নায়িকার মন খারাপ!

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, রবিবারের (১৫ জানুয়ারি) দিনটা অসাধারণ। কিন্তু বিড়ালটি যে আমাকে একদমই পাত্তা দিতে নারাজ।

পাত্তা না পেলে মন তো খারাপ হতেই পারে। ছবিতে দেখা যায়, ধবধবে সাদা বিড়ালটি আছে নিজের খেয়ালে। আলিয়ার দিকে তাকাচ্ছে না। আর তাতেই মন খারাপ বলিউড তারকার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া