Advertise with us

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক রেজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক রেজানুর রহমান

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে পদায়ন পেয়েছেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান। তিনি বিদায়ি মহাপরিচালক ড. মুহা. বশিরুল আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে এসংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

বিসিএস ১৭তম ব্যাচের এই কর্মকর্তা ১৯৯৮ সালে প্রশাসন ক্যাডারে যোগ দেন।

এরপর তিনি বিভিন্ন জেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগে উপসচিব ও যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বিদ্যুৎ বিভাগে যোগদানের আগে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া