নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ২৩ বার পঠিত | পড়ুন মিনিটে
লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ টানা বেঞ্চে থেকে এক সাক্ষাৎকারে কোচ ও ক্লাবের ওপর ক্ষোভ উগরে দেওয়ার পর বাদ পড়লেন চ্যাম্পিয়ন লিগের দল থেকে। এই সপ্তাহে ক্লাবের হয়ে ইন্টার মিলান ম্যাচের দলে রাখা হয়নি এই ইজিপশিয়ান তারকাকে।
ক্রিড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, সাম্প্রতিক এক বিস্ফোরক সাক্ষাৎকারে কোচ আর্নে স্লট ও ক্লাব কর্তৃপক্ষকে লক্ষ্য করে ক্ষোভ প্রকাশের পরই তাকে সাময়িকভাবে স্কোয়াডের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কোচ স্লট স্পষ্ট জানিয়েছেন, সালাহর মন্তব্য তাকে অবাক করেছে।
তবুও তিনি বিষয়টিকে ঠাণ্ডা মাথায় সামলাতে চান জানিয়ে বলেন, ‘আমি সবসময়ই বিশ্বাস করি, যেকোনো খেলোয়াড়ের জন্য ফিরে আসার দরজা খোলা থাকে। এখন আমাদের মনোযোগ শুধু ইন্টার ম্যাচে।’
শনিবার লিডসের বিপক্ষে ৩-৩ গোলের ড্রতে পুরো ম্যাচ বেঞ্চে বসে থাকায় সালাহ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। বলেন, তাকে অযথাই ‘দোষের বোঝা’ চাপানো হচ্ছে।