Advertise with us

গভীর সমুদ্র থেকে ২১ জেলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩১ মে ২০২৩   |   প্রিন্ট   |   ২৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গভীর সমুদ্র থেকে ২১ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী। বুধবার কোস্টগার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ফিশিং ট্রলার ১৬ এফ ভি জুনায়েদ ভোলার মনপুরা থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়। মঙ্গলবার ট্রলারটি বিকল হয়ে নিয়ন্ত্রহীনভাবে সাগরে ভাসতে থাকে।লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, এক পর্যায়ে ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা কোস্টগার্ড ও  নৌবাহিনীর কাছে সহায়তা চান। তবে সাগরে নিজেদের অবস্থান সম্পর্কে তাঁরা তথ্য দিতে ব্যর্থ হন।তিনি জানান, খবর পেয়ে কোস্টগার্ডের জাহাজ সবুজ বাংলার অধিনায়ক লে. কমান্ডার আব্দুল্লাহ-আল-মামুনের নেতৃত্বে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বুধবার মাছ ধরার ট্রলারসহ ২১ জেলেকে গভীর সমুদ্র থেকে উদ্ধার করা হয়। তাঁদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া