Advertise with us

গরুর মাংসের সালাদ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গরুর মাংসের সালাদ

আজ ঈদের আনন্দে গুরুপাকের সঙ্গে গরু ও খাসির মাংস দিয়ে চাইলে সালাদও বানিয়ে ফেলতে পারেন। পদগুলোর উপস্হিতিতে খাবারে আয়োজনে আসবে ভিন্ন এক আমেজ।

তো আর দেরি নয়; এবার জেনে আজ জেনে নিন শুধু গরুর মাংসের সালাদের রেসিপিটি। কাল না হয় জানা যাবে খাসির মাংস দিয়ে সালাদ তৈরির রেসিপিটি।

উপকরণ (ক)

গরুর মাংসের কিমা ২ টেবিল চামচ, আদা পেস্ট ১ টেবিল চামচ, রসুন পেস্ট ১ টেবিল চামচ, পেঁয়াজ মিহি কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ১ টেবিল চামচ, কাবাব মসলা ১ চা-চামচ, লবণ স্বাদমতো।

প্রণালী (ক)

উপকরণের সবকিছু একসঙ্গে মিশিয়ে কোপতা বানাতে হবে। এবার ডুবো তেলে একদম মুচমুচে করে ভেজে নিন।

উপকরণ (খ)

চিলি সস ২ টেবিল চামচ, টমেটো কেচাপ ৩ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, ওয়েস্টার সস ১ টেবিল চামচ, ব্রাউন সুগার ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ।

প্রণালি (খ)

উপকরণের সবকিছু একসঙ্গে মিশিয়ে সস বানাতে হবে।

উপকরণ (গ)

কাজুবাদাম ভাজা আধা কাপ, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, টমেটোকুচি আধা কাপ, শসাকুচি ১ কাপ, ক্যাপসিকাম স্লাইস করা সিকি কাপ।

পরিবেশন

এবার ওপরের ক, খ ও গ উপকরণের সবকিছু একসঙ্গে মিশিয়ে পরিবেশন করুন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া