Advertise with us

গাজীপুরে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজীপুরে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় ঘরের ভেতর আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার ভোর রাতে একটি ৬ তলা বাসায় এ ঘটনা ঘটে।

নিহতারা হলেন- সুফিয়ান রহমান (৪০) ও তার স্ত্রী নাসরিন আক্তার (৩৬)। সুফিয়ান রহমান নীলফামারীর ডিমলা থানার ভাঙ্গারহাট এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার এসআই মাইকেল বণিক জানান, জরুন এলাকায় শুক্কুর সিকদারের ৬ তলা বাসার নিচতলার একটি কক্ষের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে অগ্নিদগ্ধ স্বামী-স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে রাতের কোনো এক সময় আগুন লাগিয়ে তারা আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া