Advertise with us

গাসিক ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জাহিদুজ্জামান জাহিদ এর মনোনয়ন বৈধ ঘোষণা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:   |   সোমবার, ০১ মে ২০২৩   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাসিক ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জাহিদুজ্জামান জাহিদ এর মনোনয়ন বৈধ ঘোষণা

গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জাহিদুজ্জামান জাহিদ এর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রোববার (৩০ এপ্রিল) রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের রিটানিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম তার কার্যালয় বঙ্গতাজ অডিটরিয়ামে শুনানির মাধ্যমে এ তথ্য জানান।

রিটার্নিং কর্মকর্তা বলেন, তার মনোনয়নপত্রটি যাচাই বাছাই করা হয়েছে। তার মনোনয়নে কোন ভুলত্রুটি পরিলক্ষিত হয়নি বিধায় তার মনোনয়নটি বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জাহিদুজ্জামান জাহিদ বলেন, বিজয় প্রথম ধাপ উত্তীর্ণ হয়েছি। এখন জনগণ যদি তাদের দোয়া, ভালোবাসা ও সবচেয়ে বড় আমানত তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে বিজয় করে নেয়, তাহলে আমি গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডটিকে স্মার্ট ওয়ার্ডের রূপান্তরিত করতে যা করণীয় সবটাই নিরলসভাবে করে যাব।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া