Advertise with us

চকরিয়ায় ফের সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩১ মে ২০২৩   |   প্রিন্ট   |   ১৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কক্সবাজারের চকরিয়ায় ফের সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ নিয়ে চকরিয়ায় গত তিন দিনে ৩ শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়। সর্বশেষ রামু কলেজের শিক্ষার্থী ইমরানুল হক জায়েদ মৃত্যুর কাছে হার মেনেছে। চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বরইতলি ইউপির বানিয়ারছড়া স্টেশনে মিনি কাভারভ্যানের ধাক্কায় জায়েদ গুরুতর আহত হন। এ দুর্ঘটনায় আহত হন আরো এক যুবক। নিহত কলেজছাত্র জায়েদ বরইতলি ৫ নম্বর ওয়ার্ড বানিয়ারছড়া মাস্টার জাকারিয়ার ছেলে। তিনি রামু কলেজের ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, কক্সবাজারগামী দ্রুতগতির মিনি কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন ঐ দুইজন। তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রামে পাঠায়। পরে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

চিরিংগা হাইওয়ে থানার ওসি খোকন কান্তি রুদ্রু জানান, তারা দুই বন্ধু একটি বিয়ে থেকে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনার শিকার হন। কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজু হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া