Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গত ২৮ অক্টোবর রাজধানীতে পুলিশ কনস্টেবল আমিরুল হক হত্যা মামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইউসুফ রাজাকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

শনিবার দুপুরে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, শুক্রবার (১০ নভেম্বর) রাতে শহরের রেইহাচর-মহানন্দা সেতুর টোলঘর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় পুলিশ সদস্যকে হত্যা মামলার এজাহারনামীয় আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজা। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব। পরে রাতেই তাকে সদর মডেল থানায় সোপর্দ করা হয়। শনিবার দুপুরে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া