Advertise with us

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

চুয়াডাঙ্গা পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বিপুল হোসেন (১৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

বুধবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপুল জেলা সদর উপজেলার সরোজগঞ্জ ছয়মাইল এলাকার আইতাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভাই বিপ্লব ও বন্ধু ওয়াশিমসহ মোটরসাইকেলযোগে ঈদের বাজার করতে চুয়াডাঙ্গা শহরের দিকে আসছিলেন বিপুল। পথে পৌর বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে দুজন এবং ইজিবাইকের তিনজন আহত হন। আহত পাঁচজনকে উদ্ধার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিপুলকে মৃত ঘোষণা করেন। আহত বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এদের মধ্যে বিপ্লব ও ওয়াশিমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া