Advertise with us

জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১১ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ

লা লিগায় বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে কাদিজের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচে আলো ছড়িয়েছেন রিয়ালের জার্মান তারকা টনি ক্রুস। গোল করার পাশাপাশি করিয়েছেন একটি গোলও।

কাতার বিশ্বকাপের আগে রিয়াল মাদ্রিদের এটিই ছিল শেষ ম্যাচ। তবে শেষ ম্যাচেও সেরা একাদশ নিয়েই মাঠে নেমেছিলেন আনচেলত্তির দল। শুরু থেকেই দুই দল আক্রমণ করে যায় একে অপরকে। শুরুতে ক্রুসের শট প্রতিপক্ষের গোলবার ঘেঁষে চলে যায়। তার কয়েক মিনিট পর একই রকম সুযোগ পান কাদিজের আলফোনসো এস্পিনো। তার শটও পোস্ট ঘেঁষে বের হয়ে যায়।

প্রথমার্ধ শেষ হওয়ায় পাঁচ মিনিট বাকি থাকতে এগিয়ে যায় রিয়াল। শুরুতে তাদের কর্নার ক্লিয়ার করে কাদিজ। তবে বক্সের বাইরে বল পেয়ে যান মদ্রিচ। তিনি পাস দেন টনি ক্রুসকে। আর ক্রুসের ক্রস মাথা লাগিয়ে বল জালে পাঠান মিলিতাও।

দ্বিতীয় হাফেও ম্যাচে ফেরার জন্য দুই পরিবর্তন করেন কাদিজ কোচ সার্জিও। তবে তাতে কাজ হয়নি। উল্টো ম্যাচের ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্রুস। ভিনিসিউস জুনিয়রের শটে প্রতিপক্ষের একজনের পায়ে লেগে বলে আসে বক্সের বাইরে, আর বুলেট গতির শটে জাল খুঁজে নেন ৩২ বছর বয়সী ফুটবলার।

ম্যাচের ৮১ মিনিটে ব্যবধান কমায় কাদিজ। থিও বনগোন্দার শট কোর্তোয়া ঠেকালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। আলগা বল পেয়ে জালে বল পাঠান লুকাস পেরেস। ব্যবধান কমালেও শেষ পর্যন্ত সমতা আনতে পারেনি কাদিজ। ফলে ২-১ গোলে হার নিয়েই মাঠ ছাড়ে তারা।

এদিকে লিগে দুই ম্যাচ পর জয়ের স্বাদ পেল কার্লো আনচেলত্তির দল। জিরোনার সঙ্গে ১-১ ড্রয়ের পর গত রাউন্ডে রায়ো ভাইয়েকানোর মাঠে ৩-২ গোলে হেরেছিল তারা। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল। ১৪ ম্যাচে কাতালান দলটির ৩৭ পয়েন্ট, মাদ্রিদের পয়েন্ট ৩৫।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া