Advertise with us

টঙ্গীতে জোড় ইজতেমা : দুই দিনে তিন মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টঙ্গীতে জোড় ইজতেমা : দুই দিনে তিন মুসল্লির মৃত্যু

টঙ্গীর তুরাগ নদের তীরে পাঁচ দিনব্যাপী চলমান জোড় ইজতেমার দুই দিনে তিন মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৯ নভেম্বর) দ্বিতীয় দিন এক মুসল্লি মারা যান। এ নিয়ে দুই দিনে তিন মুসল্লি মারা গেলেন।

দ্বিতীয় দিনে মারা যাওয়া মুসল্লি আশরাফ আলী (৬০) জামালপুর সদর থানার কেন্দুয়া এলাকার আব্দুল হাকিমের ছেলে।
গত শুক্রবার জোড় ইজতেমার প্রথম দিন মারা যাওয়া দুই মুসল্লি হলেন জামালপুর জেলার সরিষাবাড়ী থানার বগারপাড় গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মো. চাঁন মিয়া (৬০) ও নোয়াখালী সদর থানার আণ্ডারচর কাজীর তালুক গ্রামের সুলতান আহমাদের ছেলে মো. নুর আলম (৮০)।

বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া