Advertise with us

ডিএনসিসিতে তিন দিনব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রবিবার (২৮ জুন) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে তিন দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে।

আজ বনানীর করাইল এরশাদ মাঠে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এ সময় প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের সরকার। জনগণের স্বার্থে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সব সেবা কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

তিনি জানান, ডিএনসিসির ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে ১ হাজার ৯০৫টি স্থায়ী ও ১০ হাজার ৮৯১টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এ কার্যক্রম আগামী তিন দিন চলবে।

প্রশাসক বলেন, দেশের প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুলের আওতায় আনতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে তিনি বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি, ছাদ-বাগান ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে ডিএনসিসির প্রশাসক ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া