Advertise with us

ডিএসসিসিতে প্রথম ‘ক্লিনিং ডে’ উদযাপন, ৬ মাসেই বদলাবে ঢাকা: প্রশাসক

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৯ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডিএসসিসিতে প্রথম ‘ক্লিনিং ডে’ উদযাপন, ৬ মাসেই বদলাবে ঢাকা: প্রশাসক

শনিবার (৯ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১০টি অঞ্চলে একযোগে পালিত হয়েছে ‘ক্লিনিং ডে’। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, সবাই মিলে কাজ করলে আগামী ছয় মাসেই ঢাকা শহরের দৃশ্যমান পরিবর্তন সম্ভব।

মালিবাগে আধুনিক এসটিএস ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধনকালে তিনি বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া পরিচ্ছন্ন নগরী গড়া সম্ভব নয়।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বাসাবাড়ির ছাদ, ফুলের টব ও জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান প্রশাসক।

ডিএসসিসি জানিয়েছে, প্রতি মাসের প্রথম শনিবার রাজধানীজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ নাগরিকদের এ কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া