নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ | প্রিন্ট | ১০ বার পঠিত | পড়ুন মিনিটে
কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ছিয়াকুল (৩৮) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মালির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢামেক) রোকেয়া হলের চত্বরে প্রভোস্ট বাংলোর বাগানে ঘটনাটি ঘটে।
নিহত ছিয়াকুল নড়াইল জেলার কালিয়া থানার দেবদুন গ্রামের রয়জুলের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের আবাসিক এলাকায় বসবাস করতেন।
নিহতের সহকর্মী সুনীল জানান, মঙ্গলবার সকালে তিনি কাঁঠাল পাড়তে গাছে ওঠেন। ওই গাছের একটি কাঁঠাল তার শরীরের ওপর পড়ে, এতে তিনি নিচে পড়ে যান।
পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’