Advertise with us

তমা-নিশোর ‘সুড়ঙ্গ’র চাহিদা বিদেশে বেশি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তমা-নিশোর ‘সুড়ঙ্গ’। মুক্তির পর সিনেমাটি প্রশংসিত হয়। দেশের গন্ডি পেড়িয়ে ওপার বাংলায় সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। আগামী ২১ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ২৯টি প্রেক্ষাগৃহে একযোগে চলবে এই সিনেমা যেখানে দেশে সিনেমাটি ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।

এ দিকে পশ্চিমবঙ্গে মুক্তি উপলক্ষে গত ১৬ জুলাই ‘সুড়ঙ্গ’ সিনেমার ট্রেলার প্রকাশ করেছে এসভিএফ। সেখানে সংলাপসহ সিনেমার কিছু চুম্বক অংশ তুলে ধরা হয়েছে। ট্রেলার দেখার পর পশ্চিমবঙ্গের অনেকেই সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায়।

রায়হান রাফির পরিচালনায় ‘সুড়ঙ্গ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। এ ছাড়া আরো অভিনয় করেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ। সিনেমার আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া। এটি যৌথভাবে প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া