Advertise with us

ধর্ষণের পর প্রেমিকাকে বাড়ির সামনে ফেলে যাওয়া সেই দুই বন্ধু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ধর্ষণের পর প্রেমিকাকে বাড়ির সামনে ফেলে যাওয়া সেই দুই বন্ধু গ্রেফতার

মাদারীপুরের রাজৈরে থার্টিফার্স্ট নাইটে দেখা করার কথা বলে জঙ্গলে নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজৈর থানার ওসি আলমগীর হোসেন। এর আগে রোববার রাতে রাজৈর উপজেলার কুন্ডুবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর এলাকার এসকান্দার ফকিরের ছেলে শামীম ফকির ওরফে হাসান ও পাট্টু মোল্লার ছেলে ইমন মোল্লা ওরফে রাব্বি।

পুলিশ জানায়, কদিন আগে রং নম্বরে হাসানের সঙ্গে পরিচয় হয় ওই কিশোরীর। থার্টিফার্স্ট নাইট উপলক্ষে শনিবার বিকেলে রাজৈরের শাখারপাড় ব্রিজ এলাকায় ডেকে নিয়ে যান হাসান। পরে শাখারপাড় ব্রিজের পাশের একটি জঙ্গলে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ করেন তিনি। এ সময় সঙ্গে থাকা হাসানের বন্ধু রাব্বিও ধর্ষণ করেন। এতে অসুস্থ হয়ে পড়েন ওই কিশোরী। পরে তাকে বাড়ির সামনে ফেলে রেখে যান তারা। এরপর ওই কিশোরীকে গুরুতর অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। পরে রাজৈর থানায় একটি ধর্ষণ মামলা করেন ভুক্তভোগীর বাবা।

রাজৈর থানার ওসি আলমগীর হোসেন বলেন, তথ্যপ্রযুক্তির সাহায্যে রোববার রাতে তাদের গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া