Advertise with us

নতুন রূপে শেবাচিমের হৃদরোগ বিভাগের সিসিইউ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নতুন রূপে শেবাচিমের হৃদরোগ বিভাগের সিসিইউ

দীর্ঘ এক যুগের জীর্ণতা, বিকল মেশিন আর গরমে নাকাল রোগীদের অবসান ঘটিয়ে অবশেষে নতুন রূপে খুলছে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের হৃদরোগ (কার্ডিওলজি) বিভাগের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)। আজ সোমবার (২০ অক্টোবর) সকালে উদ্বোধন হবে আধুনিক সুবিধাসংবলিত এই ইউনিটের, যা বরিশাল অঞ্চলের মানুষের বহু বছরের প্রত্যাশার বাস্তব রূপ নিতে যাচ্ছে।

দীর্ঘদিন ধরেই হাসপাতালের এই ইউনিটটিতে চিকিৎসার চেয়ে গরমে বেশি কষ্ট পেতেন রোগীরা। একে একে বিকল হয়ে গিয়েছিল ৮টি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র।
সরকারি হিসেবে বেড ছিল ৮টি, কিন্তু ভর্তি থাকত ৩০ থেকে ৪০ জন রোগী। কেউ পেতেন শয্যা, কেউ মেঝেতে চিকিৎসা নিতে বাধ্য হতেন। একের পর এক আশ্বাসের মধ্যেই কেটেছে বছরের পর বছর।

২০১৪ সালের এপ্রিল মাসে নতুন আইসিইউ ভবন উদ্বোধনের পর দ্বিতীয় তলায় স্থানান্তরিত হয় সিসিইউ বিভাগ।
তখন স্থাপন করা হয়েছিল নতুন বেড, মনিটর, শীতাতপ যন্ত্র। কিন্তু দু-এক বছরের মধ্যেই বিকল হয়ে যায় যন্ত্রপাতি। ভাঙা টয়লেট, বিকল এনজিওগ্রাম মেশিন আর জনবল সংকটে ভোগান্তিতে পড়তেন রোগীরা। এবার দৃশ্যপট পাল্টাচ্ছে।
হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীরের উদ্যোগে সম্পূর্ণ নতুন আঙ্গিকে সাজানো হয়েছে সিসিইউ বিভাগটি।
আধুনিক বেড, কার্ডিয়াক মনিটর, অক্সিজেন লাইন, সেন্ট্রাল এসি, দেয়ালের সংস্কার, এমনকি নতুন করে নির্মিত হয়েছে চারটি টয়লেট।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আধুনিক মানে নতুন সাজে সিসিইউ বিভাগটি এখন সম্পূর্ণ প্রস্তুত। রোগীরা আগের তুলনায় অনেক আরামদায়ক পরিবেশে চিকিৎসা পাবেন।

হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. অসিম বিশ্বাস বলেন, ‘শুধু আধুনিক যন্ত্রপাতি আনলেই হবে না, নিয়মিত রক্ষণাবেক্ষণই আসল বিষয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া