Advertise with us

নারী নির্যাতন মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৭ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নারী নির্যাতন মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

পাবনার চাটমোহরে নারী ও শিশু নির্যাতন মামলায় যুবলীগ নেতা মো. হাফেজ মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার রেলবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাফেজ মল্লিক উপজেলার মূলগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি ও একই ইউনিয়নের মহরমখালী গ্রামের রজব মল্লিকের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম বলেন, ‘গ্রেপ্তার হাফেজ মল্লিক নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
তবে তার রাজনৈতিক পরিচয় আমার জানা নেই।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া