নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ১২৮ বার পঠিত | পড়ুন মিনিটে
শেরে বাংলা স্টেডিয়ামের সামনের পুরো রাস্তায়ই বন্ধ। জনসাধারণ তো দূর, খেলা সংশ্লিষ্ট ও অ্যাক্রিডেটেশন সঙ্গে নিয়েও কয়েক ধাপের তল্লাশির পর ঢুকতে দেওয়া হচ্ছে।
গ্য্যালারিতেও খুব বেশি দর্শক নেই। এমন নিরাপত্তার কড়াকড়িতেই শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট।
এই ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চতুর্থ ইনিংসে ব্যাট করা কঠিন হবে বলে মনে করেন তিনি। এজন্যই আগে ব্যাটিং বেছে নেওয়া। প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামও টস জিতলে ব্যাটিংই নিতেন বলে জানিয়েছেন।
বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে জাকের আলির। তাকে ক্যাপ পরিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম।