Advertise with us

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে যুবক নিহত

পটুয়াখালীর মহিপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চোতেন নামে এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১২ এপ্রিল) রাতে কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের পাশে সিরাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চোতেন (৩২) কলাপাড়া উপজেলার লতাচাবলী ইউনিয়নের নতুনপাড়া লোমান মাতবরের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

মহিপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) হাফিজুর রহমান জানান, সন্ধ্যায় দুই চাচাতো ভাই একটি অনুষ্ঠানে যোগ দিতে কলাপাড়া উপজেলার বালিয়তলী ইউনিয়নের করমজাতলা গ্রামে যাচ্ছিলেন। রাস্তা ফাঁকা থাকায় তারা খুব জোরে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এতে ঘটনাস্থলে চোতেনের মৃত্যু হয়। আহত আয় আং সিংকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া