Advertise with us

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা আবারো ১০ ডিগ্রি নিচে নেমেছে। এতে প্রান্তিক এ জেলায় আবারো মৃত্যু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। তবে সকালে সূর্যের দেখা মেলায় হালকা কুয়াশা সঙ্গে রোদ মিলেছে জেলার বিভিন্ন এলাকায়৷ তবে এ শীতের মধ্যে সবচেয়ে বিপাকে পড়েছে নিম্নের খেটে খাওয়া মানুষরা।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় জেলা তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দমশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত একদিনের ব্যবধানে হ্রাস পেয়েছে তাপমাত্রার পারদ৷

সরেজমিনে দেখা যায়, প্রতিদিন বিকেলে পর থেকে পরদিন সকাল পর্যন্ত উত্তরে হিমেল হাওয়া এ জেলার উপর দিয়ে বয়ে যায়। হিমেল হাওয়ার সঙ্গে হালকা কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। এতে সকালে কাজে বের হওয়া নিম্ন এ দিনমজুর, কৃষি পাথর ও চা শ্রমিকসহ সাধার মানুষরা পড়েন চরম বিপাকে।

এছাড়া আবহাওয়া পরিবর্তনের কারণে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ জেলার চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ শীত জনিত রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, সোমবার সকাল ৯টার দিকে রাতের গড় তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। রোববার ১২ ডিগ্রি ঘরের তাপমাত্রা থাকলেও উত্তর হিমেল হওয়ার কারণে সোমবার ৯ ডিগ্রির ঘরে তাপমাত্রার পারদ নেমেছে। এ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ হয়ে যাচ্ছে। তবে তাপমাত্রা পারদ আরো হ্রাস পাবে এবং শীতের প্রকোপ আগামী সপ্তাহে আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া