Advertise with us

পথবিড়ালদের জন্য একজন মনু!

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পথবিড়ালদের জন্য একজন মনু!

খাবার খেয়ে প্যাকেট রাস্তায় ফেলে গিয়েছিল কেউ। খিদে মেটাতে সেই কাগজের প্যাকেটটিই চিবিয়ে খাচ্ছিল একটি পথবিড়াল। টমটমে করে যাওয়ার সময় সেই ক্ষুধাতুর বিড়ালটি চোখে পড়ে রফিকুল ইসলাম ওরফে মনুর। তবে অন্যদের মতো মুখ ফিরিয়ে নেননি তিনি। বিড়ালটির মুখে খাবার তুলে দিতে তখনই টমটম থেকে নেমে পড়েন মনু। সেটা প্রায় ১৪ বছর আগের কথা।

তার পর থেকে প্রতিদিন নিয়ম করে তার পলাশপুরের ভাড়া বাসার ছাদে সকাল-দুপুর-রাতে পথবিড়ালদের মুখে খাবার তুলে দিচ্ছেন মনু। একটি-দুটি নয়, প্রতিদিন অন্তত ৭০টি পথবিড়ালের জন্য হোটেল থেকে খাবার কিনে তাদের খাওয়ান মনু। এ কাজে সঙ্গ দেন তার স্ত্রী।

 

তবে মনুর এই পথচলা সহজ ছিল না। একবার স্থানীয় প্রভাবশালীদের তোপের মুখেও পড়তে হয়েছিল। মনু বলেন, ‘একবার একজন অভিযোগ তোলেন, আমার জন্য বিড়াল তাকে জ্বালাচ্ছে, এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। একদিন এ নিয়ে তিনি রাস্তায় লোকও জড়ো করে ফেলেন।’

অনেকটা আক্ষেপের স্বরেই মনু বলেন, ‘মানবতা থেকেও যে মানুষ কিছু করতে পারে, এটা এখনো অনেকে ভাবতে পারেন না।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া