Advertise with us

পরিচয় গোপন করে বিয়ে, স্বামীসহ তিন বন্ধুর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পরিচয় গোপন করে বিয়ে, স্বামীসহ তিন বন্ধুর যাবজ্জীবন

চট্টগ্রামের মীরসরাইয়ে পরিচয় গোপন করে প্রতারণার মাধ্যমে বিয়ে করার মামলায় স্বামীসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- নুরুল কবির, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ শরীফ ও মোহাম্মদ বাপ্পী।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন বলেন, প্রতারণার মাধ্যমে বিয়ের প্রমাণিত হওয়ায় স্বামীসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি শহীদ ও শরীফ আদালতে উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন নুরুল কবির ও বাপ্পী। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৩ জানুয়ারি মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকার ১৯ বছর বয়সী এক তরুণীকে বিয়ে করেন নুরুল কবির। তরুণীর বাড়িতে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সময় বন্ধুদের সহায়তায় কাজীর কাছে ভুয়া নাম ও ঠিকানা সম্বলিত জম্ম নিবন্ধন কপি প্রদর্শন করেন নুরুল কবির।

বিয়ের এক সপ্তাহ পর তরুণীকে তার সঙ্গে শহরে যাওয়ার জন্য চাপ দেন নুরুল কবির। পরে তরুণীকে একা রেখে পালিয়ে যেতে চাইলে স্থানীয়রা তাকে আটক করেন। এ ঘটনায় নুরুল কবির ও তার তিন বন্ধুর বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় প্রতারণার মামলা করে তরুণীর পরিবার। মামলাটির তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দিলে ২০১৫ সালের ১৫ মার্চ অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়। মামলাটিতে আটজনের সাক্ষ্যগ্রহণ হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া