Advertise with us

পোষােকের বৈচিত্র্য নিয়ে মিরপুরে কায়ানাতস্ এর শো-রুম উদ্বোধন করলেন মাকসুদা সিলাত

নিজস্ব প্রতিবেদক:   |   শনিবার, ২৮ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ২৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পোষাকের বৈচিত্র্য ও নতুনত্ব নিয়ে মিরপুরে কায়ানাতস্ এর শো-রুম উদ্বোধনকরা হয়েছে। ২৪ অক্টোবর মঙ্গলবার মিরপুর ১২ নং সেক্টরে রমজানিন্নেসা মার্কেটে শবনম রশিদ এর এই শো-রুমের আনাষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ফ্যাশনপ্রিয় ক্রেতার পছন্দ ও চাহিদার দিকে খেয়াল রেখে এবার কায়ানাতস্ তাদের পণ্যসম্ভারে নিয়ে এসেছে ছেলে, মেয়ে ও বাচ্চাদের জন্য এক্সপোর্ট ওরিয়েন্টেড পোষাক। এই ব্র্যান্ডে সবচেয়ে যুগোপযোগী এবং রুচিসম্মত ড্রেসের সমাহার রয়েছে। সকল ধরনের লেডিস ড্রেস পাওয়া যাচ্ছে এই কায়নাতস্ ব্রান্ডে।প্রতিযোগীতামূলক ফ্যাশন মার্কেটে ক্রেতা সন্তুষ্টির উপর ভিত্তি করে দাম ও গুণগত মানে ফ্যাশন জগতে এক অনন্য সেরা ব্র্যান্ডের নাম কায়নাতস্ ।
ব্র্যান্ডের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিডস গ্রুপের সিইও মাকসুদা সিলাত, এসিফ্ট্ ডেপলোপমেন্ট (প্রা.) লিমিটেডের মেনেজিং ডিরেক্টর সাদাত হোসেন।
প্রোগ্রামের আয়েজস কায়ানাতস্ ব্র্যান্ডের ওনার শবনম রশিদ বলেন, ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে সাধ্যের মধ্য অভিনবত্ব, আভিজাত্য ও আধুনিকতার ছোঁয়া দেওয়াই আমদের লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক অতিথি উপস্থিতি ছিলেন

 

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া