Advertise with us

প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার অজুহাতে পালায় আসামি, ১২ ঘণ্টার অভিযানে আটক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার অজুহাতে পালায় আসামি, ১২ ঘণ্টার অভিযানে আটক

নওগাঁর মহাদেবপুরে হ্যান্ডকাফ পড়া অবস্থায় পুলিশি হেফাজত থেকে আলম আলী (৩৫) নামের মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি পালিয়ে যায়। এর ১২ ঘণ্টা পর আসামিকে আটক করতে সক্ষম হয়েছে থানা পুলিশ।

বুধবার রাত তিনটার দিকে মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের মহিষবাথান এলাকা থেকে তাকে আটক করে। আলম আলী জেলার পোরশা উপজেলা সদরের নীতপুর বাঙ্গালপাড়া এলাকার সাহরাব আলীর ছেলে।

সংশ্লিষ্টরা জানান, মাদক মামলায় আলম আলীর দুই বছর কারাদন্ডের আদেশ হয়। কোর্টের ওয়ারেন্টমূলে পোরশা থানা পুলিশ আলম আলীকে গত সোমবার দিবাগত রাতে তার বাড়ি থেকে আটক করে মঙ্গলবার দুপুরে যাত্রীবাহী বাসে করে নওগাঁ কোর্টে নিয়ে যাওয়ার জন্য রওনা দেন।

পথিমধ্য মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড পৌঁছালে আলম প্রকতির ডাকে সাড়া দেবার অজুহাতে পুলিশের কাছ থেকে এক হাতের হ্যান্ডকাপ খুলে নেন। অপর হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় সে কৌশলে পালিয়ে যায়। এই খবর ছড়িয়ে পড়লে পুলিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়। থানা পুলিশ তাকে ফের আটক করার জন্য দিনভর সাঁড়াশি অভিযান চালায়। অবশেষে গভীর রাতে মহিষবাথান তার মামাবাড়ি এলাকা থেকে মহাদেবপুর থানায় এসআই জাহিদ আলমসহ সঙ্গীয় ফোর্স আটক করতে সক্ষম হন।

বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, বুধবার দুপুরে তাকে নওগাঁ কোর্টে পাঠানা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া