Advertise with us

প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা, হাতাহাতিতে আহত পুলিশসহ ১১

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা, হাতাহাতিতে আহত পুলিশসহ ১১

নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করেছে বামপন্থী ছাত্রসংগঠনগুলো। পদযাত্রাটি শাহবাগ পার হয়ে বাংলামোটরের দিকে যাওয়ার সময় ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে ৮ জন পুলিশ সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।

মঙ্গলবার (১১ মার্চ) বিকালে পদযাত্রাটি শাহবাগ পার হয়ে বাংলামোটরের দিকে যাওয়ার সময় পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিলে এমন হাতাহাতির ঘটনা ঘটে।

জানা যায়, পুলিশ আন্দোলনকারীদের ৫ সদস্যের একটি প্রতিনিধি দলকে যমুনায় যেতে বললেও তারা সেখানে না গিয়ে রাজু ভাস্কর্যে এসে কর্মসূচি শেষ করেন। এর আগে মিছিল নিয়ে শাহবাগ থেকে এগিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে আসতেই তাদেরকে ঠেকিয়ে দেয় পুলিশ। কিন্তু তারা পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ধস্তাধস্তির একপর্যায়ে আন্দোলনকারীদের রমনা জোনের সহকারী কমিশনার (এসি) মারধরের শিকার হন। এরপর পুলিশ তাদেরকে লাঠিপেটা করে কিছুটা সরিয়ে দেয়। এতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক সাজেদুল ইসলাম, শাকিল আহমেদ, ওহি, অং মারমাসহ কয়েকজন আহত হন।

পদযাত্রায় অংশ নেয়া নেতাকর্মীরা বলেন, সারা দেশে অব্যাহতভাবে খুন-ধর্ষণ-নিপীড়নের ঘটনা ঘটছে। যা ঠেকাতে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন। তাকে দ্রুত অপসারণ পরবর্তী নিপীড়নের বিচার করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে। একই সঙ্গে সাম্প্রতিক ধর্ষণের ঘটনাসহ সব ধর্ষণকাণ্ডের বিচার, অংশীজনদের অংশগ্রহণে ধর্ষণ ও নিপীড়ন প্রতিরোধের আইনগুলোর যৌক্তিক সংস্কার, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিপীড়নবিরোধী সেল আইন করে কার্যকর করার দাবিও জানান তারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া