Advertise with us

প্রেমিককে তুলে নিয়ে কুপিয়ে জখম করলেন প্রেমিকা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাটোরের লালপুরে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে করতে রাজি না হওয়ায় এমদাদুল ইসলাম নামের এক যুবককে অপহরণ করে কুপিয়ে জখম করা অভিযোগ উঠেছে প্রেমিকা মনি খাতুনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার লালপুর পুরানো বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। আহত এমদাদুল ইসলাম উপজেলার রামানান্দপুর গ্রামের মৃত সের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রামানান্দপুর গ্রামের মোমিনের মেয়ে মনি খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান একই এলাকার এমদাদুল। ৬ মাস আগে ওই প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় আটক করেন এলাকাবাসী। পরে এক সপ্তাহের মধ্যে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে এমদাদুল কৌশলে পালিয়ে যান। ঈদে বাড়ি ফেরার পর এমদাদুলকে পুনরায় বিয়ের জন্য চাপ দিতে থাকেন মনি খাতুন।

বিয়েতে রাজি না হওয়ায় বৃহস্পতিবার এমদাদুলকে উত্তর লালপুর থেকে তার প্রেমিকা মনি খাতুন তার বাবা মোমিন মিয়ার সহায়তায় তুলে নিয়ে লালপুর পুরানো বাজারে নিয়ে যান। সেখানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় এমদাদুলকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, অতি শিগগিরই ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া