Advertise with us

ফের বিয়ের পিঁড়িতে বসছেন মিঠুনের পুত্রবধূ!

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ১২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফের বিয়ের পিঁড়িতে বসছেন মিঠুনের পুত্রবধূ!

টলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীর পরিবারের সবাই অভিনয়ের সঙ্গে যুক্ত। বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী মিমোকে বিয়ে করিয়ে যাকে পুত্রবধূ করে এনেছেন সেই মাদলসাও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী।

নতুন খবর হচ্ছে, স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না মিঠুনের পুত্রবধূ মাদলসার। শোনা যাচ্ছে, ব্যক্তিগত জীবনে নাকি মোটেই ভালো নেই মাদলসা। এ সংসারে আর সুখ খুঁজে পাচ্ছেন না তিনি। তাই ফের বিয়ের চিন্তা-ভাবনা করছেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

তবে এ খবর শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কেননা মিঠুনের ছেলের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে না তার। ‘অনুপমা’ নামের একটি হিন্দি সিরিয়ালে নায়িকার চরিত্রে অভিনয় করছেন মাদলসা। সেখানে একাধিক সম্পর্কে লিপ্ত হতে দেখা যায় তাকে। ওই সিরিয়ালেই বিয়ের পিঁড়িতে বসতে দেখা যাবে তাকে।

‘অনুপমা’ সিরিজটিই পরিচিতি এনে দিয়েছে মাদলসাকে। এই মুহূর্তে টিআরপির দিক দিয়েও এগিয়ে আছে সিরিয়ালটি। ফলে পরবর্তী পর্বে কী হতে চলেছে সেসব জানতে আগ্রহের শেষ নেই দর্শকের।

আপাতত একাধিক সম্পর্কে টানাপোড়েন চলছে সিরিয়ালের গল্পে। একদিকে যেমন অনুপমা ও অনুজের মধ্যে দূরত্ব বাড়ছে, অন্যদিকে নতুন করে সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা বাড়ছে কাব্যা ও অনিরুদ্ধর মধ্যে। সিরিজটিতে মাদলসা রয়েছেন কাব্যা চরিত্রে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া