Advertise with us

বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে আলাদা করা সম্ভব নয়’

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে আলাদা করা সম্ভব নয়’

আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন, গ্রহণযোগ্যতা ও বিশ্বাস সৃষ্টি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে আলাদা করা সম্ভব নয়। আওয়ামী লীগ প্রতিষ্ঠার ৭৫ বছর পদার্পণ (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। রাজধানীর কলাবাগানের বশির উদ্দিন রোডে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার সন্ধ্যায় এ সভার আয়োজন করে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ।

আওয়ামী লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রফেসর ড. শামসুদ্দিন ইলিয়াস বলেন, তৎকালীন আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা ছিল সামন্ততান্ত্রিক, জমিদারি শাসনব্যবস্থা। জনগণের কথা বলার সুযোগ ছিল না। বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন, মানুষের অধিকার আদায় করতে গেলে আগে দরকার বাকস্বাধীনতা। এরপর অধিকার আদায়ের জন্য রাজনৈতিক দল দরকার। কথা বলার স্বাধীনতা এলে গণতান্ত্রিক ও রাজনৈতিক স্বাধীনতা আদায় করা সম্ভব।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া