Advertise with us

বাড়ির সামনে বোমাসদৃশ বস্তু-কাফনের কাপড়, চিরকুট লেখা যে কথা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ২০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাড়ির সামনে বোমাসদৃশ বস্তু-কাফনের কাপড়, চিরকুট লেখা যে কথা

মেহেরপুরের গাংনীর চৌগাছা গ্রামের ব্যবসায়ী জয়নাল হোসেনের বাড়ির সামনে থেকে দুটি বোমাসদৃশ বস্তু, কাফনের কাপড় এবং প্রাণনাশের হুমকি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় এগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

জয়নাল হোসেন জানান, সকালে তিনি বাড়ির মেইন গেটের সামনে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু, কাফনের কাপড় ও হাতে লেখা প্রাণনাশের হুমকি সম্বলিত একটি চিরকুট দেখতে পান। চিরকুটে দুটি মোবাইল নম্বর দেওয়া আছে যোগাযোগের জন্য। অন্যথায় গুলি করে হত্যা করা হবে বলেও চিরকুটে লেখা হয়। এতে তিনি ভীত সন্ত্রস্ত।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, ভয়ভীতি দেখিয়ে কেউ স্বার্থ হাসিল করতে চাচ্ছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদেরকে খুঁজে বের করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া