Advertise with us

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু ও মহাসচিব ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদের নেতৃত্বাধীন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (এইবি)-এর বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগির অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশের কমিটি ঘোষণা করা হবে।

এছাড়া আহ্বায়ক রাশিদুল হাসান হারুন ও সদস্য সচিব ড. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএবি)-এর বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগির অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কমিটি ঘোষণা করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া