Advertise with us

বিরাটের বিষয়ে যে গোপন তথ্য দিলেন পাক অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশের বাইরে নানা সময়ে ব্যক্তিগত সর্ম্পক গড়ে উঠে। এমনি সর্ম্পক হয়েছে ভারতীয় ব্যাটার বিরাট কোহলি ও পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজমের মধ্যে। এশিয়া কাপ ঘিরে আবারো মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। তখনই আলোচনায় বিরাট-বাবর।

কদিন আগেই বিরাট জানিয়েছিলেন, তিন ফরম্যাটেই বিশ্বের সেরা ব্যাটার পাকিস্তানি অধিনায়ক। এবার প্রশ্নটা ছুঁড়ে দেওয়া হলো বাবরের কাছে। তবে উত্তরে তিনি জানালেন, বিরাটের জন্য শুধুই সম্মান আছে তার মনে।

সম্মানের প্রসঙ্গে বাবরের মন্তব্য, ‘বিরাট কোহলির জন্য আমার কেবল সম্মানই আছে। সে আমার বড় আর আমি সবসময়ই তাকে সম্মান করি। যখন আমি খেলা শুরু করেছি, তখন তার সঙ্গে কথা বলেছি আর সাহায্য পেয়েছি। আমি জানি না বাইরের মানুষরা কী নিয়ে কথা বলছে আর সেসব ছড়িয়ে দিচ্ছে।’

বাবরের সহজ মন্তব্য, মানুষের কথা মানুষের উপর ছেড়ে দিন। যখন ক্রিকেট শুরু করেছি, তখন বিরাটের কাছ থেকে অনেক কিছু শিখেছি। অনূর্ধ্ব-১৯ এও আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমার মনে হয়, পারস্পরিক সম্মান গুরুত্বপূর্ণ। সেটা বোধহয় সব দলের সব ক্রিকেটারের মধ্যেই আছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া