Advertise with us

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন জাকির হাসান

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৩ মে ২০২৩   |   প্রিন্ট   |   ২২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতীয় দলের জার্সিতে সাদা পোশাকের অভিষেক ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন টাইগার ব্যাটার জাকির হাসান। গত বছর ঘরের মাঠে প্রতিপক্ষ ছিল ভারত। এরপর আয়ারল্যান্ডের সিরিজে ডাক পেলেও আঙুলে চোট পেয়ে ছিটকে যান তিনি। বর্তমানে সিলেটে উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে টাইগার ‘এ’ দলের হয়ে খেলছেন এ বাঁহাতি ব্যাটার।
এরই মধ্যে সোমবার সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে ভর্তি হয়েছেন জাকির। ভর্তি কার্যক্রম শেষে জাকির ওই বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র শিক্ষার্থী ও জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ’র সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, ‘জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার মান ও খ্যাতি বাড়াবে। আমাদের অন্য শিক্ষার্থীদের উচ্চাকাঙ্ক্ষী করে তুলবে, অনুপ্রাণিত করবে এবং আমাদের ক্রিকেট দলকে বিশেষজ্ঞ দিকনির্দেশনা প্রদান করবে। তাদের কৃতিত্ব ও দক্ষতা একটি প্রাণবন্ত ক্রীড়া সংস্কৃতিতে অবদান রাখবে বলে আমি আশা করি।’

প্রসঙ্গত, জাকির হাসান ও রাজিন সালেহ ছাড়াও মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে এমবিএ-তে অধ্যায়নরত রয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আবদুর রাজ্জাক, বিবিএ-তে আবু জায়েদ রাহী এবং এমবিএ-তে অনূর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেট দলের সাবেক সহ-অধিনায়ক রাহাতুল ফেরদৌস।

মঙ্গলবার থেকে শুরু হয়েছে উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় চারদিনের ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচে আফিফ হোসেনের দল পিছিয়ে থাকলেও, শেষ পর্যন্ত তারা ম্যাচটি ড্র-য়ের দিকে নিয়ে যায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া