Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুল্যান্সে ডাকাতি, নারীসহ আহত ৯

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৩ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুল্যান্সে ডাকাতি, নারীসহ আহত ৯

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সড়কে লাশবাহী অ্যাম্বুল্যান্স থামিয়ে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ডাকাতদের হামলায় নারীসহ আহত হয়েছেন ৯ জন। এ সময় ডাকাতরা লাশের গায়েও আঘাত করেছে বলে জানা গেছে।

আজ শুক্রবার (২৩ মে) রাত ১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
ঘটনাস্থল থেকে মাত্র এক কিলোমিটার দূরে থানা ভবন।

জানা যায়, ডাকাতরা লাশের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে নগদ অর্ধলক্ষাধিক টাকা ও প্রায় ১০টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতের হামলায় নারীসহ ৯ জন আহত হন।

ভুক্তভোগীরা জানান, পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের সত্তরোর্ধ্ব বয়সী ছবদর আলী ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মিরপুর আহসানিয়া ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (২২ মে) রাতে মারা যান।
রাতে লাশবাহী অ্যাম্বুল্যান্সে তার লাশ বাড়িতে আনা হচ্ছিল। তিলপাড়া এলাকায় ডাকাতদল সড়কে গাছ ফেলে গাড়ির গতিরোধ করে। তারা গাড়ি ভাঙচুর করে লাশের সঙ্গে থাকা নারীসহ ৯ জনকে পিটিয়ে আহত করে। তাদের কাছে থাকা ১০টি মুঠোফোন ও লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া