Advertise with us

ভয়াবহ বন্যা নিয়ে পোস্ট দিলেন মাশরাফী

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ২১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভয়াবহ বন্যা নিয়ে পোস্ট দিলেন মাশরাফী

দেশের ১৩টি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বিপৎসীমার উপর দিয়ে বইছে দক্ষিণের ৯ নদীর পানি। ভারী বর্ষণ এবং ভারত থেকে আসা ঢলে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। পানিবন্দি ও ক্ষতির মুখে পড়েছেন ৩৬ লাখ মানুষ। এখন পর্যন্ত চার জেলায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রাকৃতিক দুর্যোগ নিয়ে বিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৃষ্টিকর্তার কাছে বিপদ থেকে রক্ষার জন্য প্রার্থনা করেন।

মাশরাফী লিখেছেন, ‘ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা, পার্বত্য চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলসহ গোটা দেশ। মানবেতর জীবন পার করছে লাখো মানুষ। মহান আল্লাহ’র কাছে প্রার্থনা করি এই বিপদ থেকে আমরা যেন দ্রুত পরিত্রাণ পাই।’

বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরব ছিলেন দেশের বেশির ভাগ তারকাই। তবে মাশরাফী ছিলেন নিরব ভূমিকায়। যা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য হলেও সবার কাছে পরিচিতি পেয়েছিলেন ক্রিকেট দিয়েই। তাই মাশরাফীর নিরব থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ঝেড়েছিলেন তার ভক্তরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া