Advertise with us

ভিনিকে সমর্থন দিয়ে তার জার্সি পরে মাঠে রিয়াল

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বারবার বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিউসের পাশে দাঁড়িয়ে এবার কড়া বার্তা দিলো রিয়াল মাদ্রিদ। বুধবার (২৪ মে) রায়ো ভায়কানোর বিপক্ষে ম্যাচের আগে ভিনির জার্সি পরে মাঠে নামে পুরো রিয়াল মাদ্রিদ দল। পাশাপাশি সমর্থকরাও ভিনিসিউসের পাশে থাকার বার্তার ব্যানার নিয়ে মাঠে আসেন।

লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে রায়ো ভায়কানোকে ২-১ গোলে হারায় রিয়াল। দলের হয়ে গোল পান করিম বেনজেমা আর রদ্রিগো। ইনজুরির কারণে এদিন মাঠে নামেননি ভিনিসিউস। তবে পুরো ম্যাচে তাকে সমর্থন করেছেন পুরো দল ও সমর্থকরা।

ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ দল ভিনির ২০ নম্বর জার্সি পরে মাঠে নামে। পাশাপাশি পুরো গ্যালারিতে ভিনিসিউসকে নিয়ে বার্তা নিয়ে মাঠে আসেন সমর্থকরা। সেখানে কারো ব্যানারে লেখা ছিল, ‘আমরা সবাই ভিনিসিউস।’ আবার কেউ লিখে এনেছেন, ‘যথেষ্ট হয়েছে, আর না।’

চলতি মৌসুমে বেশ কয়েকবার বর্ণবাদের শিকার হয়েছেন ভিনিসিউস জুনিয়র। গত শনিবার (২০ মে) ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচেও চরম বর্ণবাদের শিকার হন তিনি। এরপর থেকে ভিনির সমর্থনে নামে ফুটবলবিশ্ব।

বর্ণবাদের কারণে ব্রাজিলের রিওডি জেনেরিওর বিখ্যাত ভাস্কর্য ‘ক্রাইস্ট দা রিডিমার’ এক ঘণ্টা অন্ধকারে রেখে প্রতিবাদও জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া