Advertise with us

ভোলায় এস এ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ভোলা জেলা প্রতিনিধি:   |   শনিবার, ২০ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ২৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১২ টায় ভোলা প্রেসক্লাব ভবনে একটি চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দেশের প্রথম এইচ ডি চ্যানেল এস এ টিভির ১২তম বর্ষ পদাপর্ন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এসএ টিভির ভোলা জেলা প্রতিনিধি সিরাজ মাসুদ এর সভাপতিত্বে ও ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি তুহিন খন্দকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার শাহ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,এটিএন বাংলা টেলিভিশন ভোলা জেলা প্রতিনিধি এম সিদ্দিক উল্লাহ, চ্যানেল ২৪ টেলিভিশন জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, গ্লোবাল টেলিভিশন ভোলা জেলা প্রতিনিধি অনিক আহমেদ, এখন টেলিভিশন ভোলা জেলা প্রতিনিধি ইমতিয়াজ হোসেন, উপকূল প্রেসক্লাব সভাপতি বশির আহমেদ, ভোলার কথা অনলাইন পোর্টালের সম্পাদক ইলিয়াস চৌধুরী, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মনসুর আলম, দৈনিক আজকের প্রভাত পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি রিয়াজুস সালেকিন বাদশা, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি সজীব, দৈনিক ভোলা টাইমস পত্রিকার বার্তা সম্পাদক আশিকুর রহমান শান্তপ্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া