Advertise with us

মহাসড়কের পাশে ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি ব্যাগের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার পাইন্দং কাঞ্চননগর রাবার বাগান সংলগ্ন মহাসড়কের পাশে ফেলে রাখা একটি ব্যাগ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, সকালে রাস্তার পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে কয়েকজন সেটি খুলে মৃত নবজাতক দেখতে পায়। এরপর ৯৯৯ নম্বরে জানানো হয়। পরে ফটিকছড়ি থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ফটিকছড়ি থানার ওসি নুরুল হুদা বলেন, রাতের অন্ধকারে কেউ নবজাতকের মরদেহ ব্যাগে ঢুকিয়ে ফেলে রেখে গেছে। মরদেহের ময়নাতদন্ত করা হবে। তার পিতৃ-মাতৃপরিচয় বের করার চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া