Advertise with us

মোবাইল ফেটে আট মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মোবাইল ফেটে আট মাসের শিশুর মৃত্যু

মোবাইল ফেটে ভয়ানকভাবে আট মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ভারতের উত্তরপ্রদেশের বরেলি জেলায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানায়, একটি সুইচবোর্ডে মোবাইল চার্জে দিয়ে তার পাশে শিশুটিবে বসিয়ে রেখেছিলেন তার মা কুসুম কাশ্যপ। মাস ছয়েক আগে কেনা সেই কি-প্যাড ফোন চার্জে বসানোর সঙ্গে সঙ্গে ফেটে যায়। ঘটনার সময় আট মাসের শিশু নেহার সঙ্গে ছিলেন না মা। প্রচণ্ড শব্দ হতেই তার বড় মেয়ে নন্দিনী ভয়ে কেঁদে ফেলে। পাশের ঘর থেকে ছুটে আসেন মা। দেখেন ছোট মেয়ে রক্তাক্ত হয়ে পড়ে আছে। মুখের একটা অংশটা পুড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে।

এ ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কোনো অভিযোগ পায়নি বলে খবর। তবে তাদের দাবি, মা-বাবা ও পরিবারের অন্যান্যদের গাফিলতির কারণে এ দুর্ঘটনা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত শিশুর বাবা সুনীল কুমার কাশ্যপ শ্রমিকের কাজ করেন। যে বাড়িতে তারা থাকেন সেটি পুরোপুরি তৈরি হয়নি। সোলার ও বড় ব্যাটারির প্লেট দিয়ে ঘরের আলো জ্বালা থেকে মোবাইল চার্জ করতেন সবাই। এর ফলে এ দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ। তবে ঐ পরিবারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া