Advertise with us

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৪০টি ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া