Advertise with us

রিয়াদকে বাদ দেওয়ায় অবাক টাইগার কোচও

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ দল। কিন্তু বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই খেই হারিয়ে ইংল্যান্ডের বিপক্ষে হারের তেতো স্বাদ পেয়েছে টাইগাররা। এই হারে টেবিলেও অবনতি হয়েছে সাকিব আল হাসানের দলের।

২০১১ ও ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। বিশ্বমঞ্চে ইংলিশদের হারানোর ম্যাচে জয়ের নায়ক ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু ভারত বিশ্বকাপে সেই ইংল্যান্ডের বিপক্ষেই একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ রিয়াদের।

মঙ্গলবার ধর্মশালায় ইংল্যান্ডের রান পাহাড়ে চাপা পড়ে লজ্জার হার উপহার দিয়েছে টাইগাররা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াদকে বাদ দেওয়ায় বেশ অবাক হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক ওয়াসিম জাফর।

এদিন ম্যাচশেষে ইএসপিএন ক্রিকইনফোতে দেওয়া সাক্ষাৎকারে ওয়াসিম জাফর বলেন, ‘টসের সিদ্ধান্তটা আমি বুঝতে পেরেছি। তারা আগে বোলিং করেই আফগানিস্তানের বিপক্ষে জিতেছিল। উইকেটেও আপনি কিছুটা আর্দ্রতা আশা করতেই পারেন। আর বাংলাদেশের বোলিং বিভাগও বেশ ভালো।’

রিয়াদ ইস্যুতে ক্রিকেট বিশ্লেষক জাফর বলেন, ‘তবে রিয়াদকে (মাহমুদউল্লাহ) বাদ দেওয়ায় আমি অবাক হয়েছি। কারণ এমন একটা দল, যেখানে ডানহাতি ব্যাটসম্যানই বেশি। আবার মাঠও ছোট। আমি এই সিদ্ধান্তে অবাক হয়েছি।’

বাংলাদেশের ব্যাটিং লাইনআপ নিয়ে তিনি আরো বলেন, ‘মেহেদি যে আগের ম্যাচে ৩ নম্বরে ব্যাট করল, সে ব্যাটিং করল ৫ নম্বরে। জানি না, কারণটা কী? শান্ত (নাজমুল) যদিও তিনেই ব্যাট করত; তবু মেহেদিকে তিনে খেলানোর সিদ্ধান্তটা তো তাদের কাজে লেগেছে। ওপেনিং জুটিও বাংলাদেশের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক দিন ধরেই এমন হচ্ছে। এই সমস্যার সমাধান করতে হবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া