Advertise with us

রোনালদোর গোলে জিতল আল নাসর

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৭ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রোনালদোর গোলে জিতল আল নাসর

ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে সৌদি প্রো লিগে আল তাঈর বিপক্ষে জয় পেয়েছে আল নাসর। মঙ্গলবার (১৬ মে) লিগে নিজেদের ২৭তম ম্যাচে ২-০ গোলে জিতেছে তারা। দলের হয়ে অন্য গোলটি করেন তালিস্কা।

প্রিন্স আবদুল আজিজ স্টেডিয়ামে রোনালদোদের আধিপত্যের ম্যাচেও গোলশূন্য প্রথমার্ধের সাক্ষী হন দর্শকরা। বিরতি থেকে ফেরার কিছুক্ষণ পর হলুদ কার্ড পান পর্তুগিজ তারকা। রোনালদো হলুদ কার্ড পাওয়ার দু’মিনিট পর পেনাল্টি পায় আল নাসর। সেখান থেকে দলকে লিড এনে দেন সিআর সেভেন, শুরু হয় তাদের উদযাপনও।

সৌদি প্রো লিগে এটি রোনালদোর ১৩তম গোল। এ মৌসুমে তিনি লিগের পঞ্চম সর্বোচ্চ গোলদাতা। রোনালদোর চেয়ে বেশি গোল করেছেন হামদাল্লাহ, ইঘালো, তালিস্কা ও ফেরাস। এদের মধ্যে হামদাল্লাহ ২০, ইঘালো ১৮, তালিস্কা ১৭ ও ফেরাস ১৪টি গোল করেছেন।

তালিস্কা গোলটি করেন ম্যাচের ৮০ মিনিটে। এরপর বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে দলটি। সুযোগ নষ্ট হয় আল তাঈরও। তাতে ২-০ গোলের জয় নিশ্চিত হয় নাসরের।

এ জয়ের ফলে ২৭ ম্যাচে ১৮টি জয় পেল আল নাসর। ৩ ম্যাচে হারার পাশাপাশি তারা ড্র করেছে ৬ ম্যাচে। আল নাসরের নামের পাশে ৬০ পয়েন্ট, তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে আছে আল ইত্তিহাদ। আল তাঈ সমানসংখ্যক ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের সাত নম্বরে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া