নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | ৩৬ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলমের বক্তব্যসহ গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ পেয়েছে ডেইলি বাংলাদেশে। এছাড়া, এনআইডি সংশোধনে ১৪ দিনের আল্টিমেটাম, পাচারের টাকা ফেরাতে কাজ করাসহ রোববার (১ ডিসেম্বর) রাতে যেসব ঘটনা ঘটেছে তা ডেইলি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টালের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
ছাত্র-জনতার প্রত্যাশা পূরণে পুলিশ অঙ্গীকারবদ্ধ: আইজিপি
আইজিপি বাহারুল আলম বলেছেন, বাংলাদেশ পুলিশ ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ।
রোববার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।
এ সময় আইজিপি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। আইজিপিকে কাছে পেয়ে আহতদের অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করেন। আইজিপি মনোযোগ সহকারে তাদের কথা শোনেন। তিনি এসব দুঃখজনক ঘটনায় রুজুকৃত মামলাগুলোর দ্রুত তদন্তের প্রতিশ্রুতি দেন। বিস্তারিত জানতে ক্লিক করুন।
এনআইডি সংশোধনে ১৪ দিনের আল্টিমেটাম
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সংক্রান্ত যে আবেদনগুলো দীর্ঘদিন ধরে ঝুলে আছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য মাঠ কর্মকর্তাদের আল্টিমেটাম দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২০ সাল অথবা এর আগের এনআইডি সংশোধনের আবেদনগুলো আগামী ১৪ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলেছে সংস্থাটি।
রোববার (১ ডিসেম্বর) এনআইডি অনুবিভাগের সিস্টেম এনালিস্ট (তথ্য ব্যবস্থাপনা) মোহাম্মদ আরিফুল ইসলাম এ সংক্রান্ত একটি চিঠি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।
চিঠিতে জানানো হয়, ২০২০ সাল অথবা এর আগের সংশোধনের আবেদনগুলো নিষ্পত্তির বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বিস্তারিত জানতে ক্লিক করুন।
পাচারের টাকা ফেরাতে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বসবে সরকার
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে চোখের সামনে লুটপাট হলেও অনেকেই সেগুলোর বৈধতা দিয়েছেন। বিগত সরকারের আমলে পাচার হওয়া টাকা ফেরত আনতে আগামী ১০ ডিসেম্বর থেকে এফবিআইসহ (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার বৈঠক করবে।
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। বিস্তারিত জানতে ক্লিক করুন।
বাংলাদেশিদের জন্য ভিসা আবেদনের সুবিধা বাড়িয়েছে মেক্সিকো
বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদনের সুবিধা বাড়িয়েছে মেক্সিকো সরকার। এর ফলে মেক্সিকো ভ্রমণের ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ হয়েছে।
এর আগে বাংলাদেশি নাগরিকদের ভিসার আবেদনের জন্য নয়াদিল্লিতে মেক্সিকান দূতাবাসে যোগাযোগ করতে হতো।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ঘোষিত সুবিধার আওতায় বাংলাদেশি নাগরিকরা এখন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যেকোনো মেক্সিকান দূতাবাস বা কনস্যুলেটে বা বিশ্বের অন্যান্য স্থানে তাদের ভিসার আবেদন জমা দিতে পারবেন। বিস্তারিত জানতে ক্লিক করুন।
মগবাজারে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ৪ গাড়ি
রাজধানীর মগবাজারে সিগন্যালের কারণে ক্রসিংয়ে রেললাইনে আটকে পড়ে কয়েকটি গাড়ি। এ সময় হঠাৎ ট্রেন চলে আসায় ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায় গাড়িগুলো। তবে এ দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মগবাজার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় রেললাইনে আটকে পড়া তিন-চারটা গাড়িকে দুমড়ে-মুচড়ে চলে গেছে কমলাপুরগামী একটি ট্রেন। এর মধ্যে একটি হাইয়েস, একটি প্রাইভেটকার, একটি অটো এবং একটি মোটরবাইক রয়েছে। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি। বিস্তারিত জানতে ক্লিক করুন।