Advertise with us

রোহিতের মতে ফাইনালে ভারত যে চ্যালেঞ্জের মুখে পড়বে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৬ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ২৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রোহিতের মতে ফাইনালে ভারত যে চ্যালেঞ্জের মুখে পড়বে

ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডে ফাইনাল হওয়ায় সেখানকার কন্ডিশনকে চ্যালেঞ্জিং বলে মনে করছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

রোহিতের মতে, ডিউক বল এবং প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার পেস আক্রমণ শক্তিশালী হওয়ায় ওভালে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ভারতকে। তবে এই চ্যালেঞ্জ গ্রহণে তার দল প্রস্তুত বলেও জানান তিনি।

ইংল্যান্ডের মাটিতে ওপেনারদের ব্যাটিং কখনই সহজ নয়। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের মাটিতে ওপেনারদের ব্যাটিং গড় সবচেয়ে কম। এ চক্রের ১১ ম্যাচে দেশটির মাটিতে ওপেনারদের গড় মাত্র ২৮.০৬। সেঞ্চুরি মাত্র দু’টি।

এই পরিসংখ্যানে নিয়ে রোহিত বলেন, ‘আমি মনে করি, ব্যাটারদের জন্য ইংল্যান্ডের আবহাওয়া চ্যালেঞ্জিং। কিন্তু যত বেশি এবং ভাল প্রস্তুতি নেয়া যায়, সফল হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে।’

তিনি আরো বলেন, ‘গত বছর ব্যাটিং করার সময় আমি বুঝতে পেরেছিলাম ইংল্যান্ডের মাঠে আপনি কখনো সেট নন। আবহাওয়া পরিবর্তন হতে থাকে। এজন্য দীর্ঘক্ষণ ধরে মনঃসংযোগ ধরে রাখতে হবে এবং এটিই এই ফরম্যাটের চ্যালেঞ্জ।’

তিনি যোগ করেন, ‘আপনি বুঝতে পারবেন, কখন বোলারদের আক্রমণ করতে হবে এবং তখনই এটির জন্য আপনার প্রস্তুত হওয়া উচিত। সবথেকে গুরুত্বপূর্ণ হল, তখন সেখানে আপনাকে থাকতে হবে।’

ইংল্যান্ডে অনেক ওপেনারদের ব্যাটিং দেখেছেন রোহিত। কিন্তু কাউকে অনুকরণ করার চেষ্টা করবেন না তিনি। নিজের স্টাইলে ব্যাট করে রান করার চেষ্টা করবেন বলে জানান ভারত অধিনায়ক।

রোহিত বলেন, ‘এখানে এই পরিস্থিতিতে অনেকেই সফল হয়েছেন। তারা কিভাবে রান করেছে, সেটি আমি দেখেছি। কিন্তু আমি তাদের অনুকরণ করার চেষ্টা করবো না। সবার আলাদা স্টাইল আছে। এখানে রান করার পদ্ধতি জানতে পেরে ভালো লাগছে।’

আগামী ৭ জুন থেকে ওভালে শুরু হবে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালেও উঠেছিলো ভারত। ইংল্যান্ডের সাউদাম্পটনে হওয়া ঐ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছিলো দলতি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া