Advertise with us

শপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ১৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম

অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম শপথ নিয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

এর আগে, গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ ১৪ উপদেষ্টা শপথ নেন। এরপর রোববার আরো দুই উপদেষ্টা শপথ নেন।

যুক্তরাষ্ট্রে থাকার কারণে গত ৮ আগস্ট শপথ নিতে পারেননি ফারুক-ই-আজম। তিনি রোববার রাতে দেশে পৌঁছেছেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের জেরে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া